×

বিনোদন

হিরো আলমের ভিডিও বার্তা: সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতকে পেলেই গণধোলাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম

হিরো আলমের ভিডিও বার্তা: সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতকে পেলেই গণধোলাই

ছবি: সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। দ্বাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নিকট পরাজিত হন তিনি। নির্বাচনী প্রচারণাকালে তার ওপর হামলার ঘটনাও ঘটে, যা সেসময় দেশি-বিদেশি সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

ছাত্র-জনতার এক দফা আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং সরকার পতনের পর ইতোমধ্যে আটক হয়েছেন সাবেক সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা। সম্প্রতি এক ভিডিওবার্তায় হিরো আলম ‘জোর করে তার জিতে যাওয়া আসন ছিনিয়ে নেয়া এবং পেটোয়া বাহিনী দিয়ে তার ওপর ন্যাক্কারজনক হামলার’ বিচার চেয়েছেন।

আরো পড়ুন: বনানী কবরস্থানে দেখা গেল ভিন্ন এক ১৫ আগস্ট

ভিডিওবার্তায় হিরো আলম বলেন, জোর করে আমার জেতা আসন আমার থেকে কেড়ে নেয়া হয়েছে। সেসময় আরাফাত তার গুন্ডাবাহিনী দিয়ে আমার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি এ ব্যাপারে বনানী থানা এবং পরবর্তীতে ডিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

এ সময় হিরো আলম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আরাফাতকে আপনারা যেখানেই পাবেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন। আরো বলেন, তিনি নিজেও সঙ্গীসাথী নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে খুঁজছেন এবং তাকে ধরতে পারলে গণধোলাই দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App