×

বিনোদন

শ্যুটিংয়ে আঘাত পেলেন আমির খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:১৩ পিএম

শ্যুটিংয়ে আঘাত পেলেন আমির খান

আমির খান

লাল সিং চাড্ডার শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন আমির খান। সেটে উপস্থিত সূত্রের খবর অনুযায়ী ছবির কিছু অ্যাকশন সিক্যুয়েন্স শ্যুট করতে গিয়েই পাঁজরে চোট পেয়েছেন অভিনেতা আমির খান। কিন্তু এই আঘাত তাঁকে কাজ করা থেকে আটকে রাখতে পারেনি মোটেই। অবস্থা ঠিক কতটা গুরুতর তা বিচার করে পরমুহূর্তেই পেন কিলার ওষুধ খেয়ে কাজ শুরু করে দেন আমির খান। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে যেহেতু সেটে বাড়তি আয়োজন করতে হচ্ছে, তাই মিস্টার পারফেকশনিস্ট চাননি তাঁর জন্যে শ্যুটিংয়ের কোনও ক্ষতি হোক। তাই পাঁজরের যন্ত্রণাকে পাশ কাটিয়ে চালিয়ে গিয়েছেন কাজ। এর আগেও এই ছবির একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে ক্লান্তির কারণে অসুস্থ হয়ে পড়েন আমির খান। সসময় লাগাতার দৌড়ানোর কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল লাল সিং চাড্ডার। কিন্তু সেই তারিখ পিছিয়ে ২০২১ সালের বড়দিনে মুক্তির ঘোষণা আসে। এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুরকে। তিনি ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, ভূমি পেদনেকর, অনিল কাপুর এবং ভিকি কৌশল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদপুরে এক ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা!

চাঁদপুরে এক ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা!

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তোলপাড়, দল ছাড়লেন মমতার রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তোলপাড়, দল ছাড়লেন মমতার রাজ্য সভাপতি

১০টি ‘স্পোর্টস ভিলেজ’ করবো আগামী অর্থবছরে

আমিনুল হক ১০টি ‘স্পোর্টস ভিলেজ’ করবো আগামী অর্থবছরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App