×

বিনোদন

তনুশ্রীর বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম

তনুশ্রীর বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

তনুশ্রী দত্ত

বলিউডের নায়িকা তনুশ্রী দত্ত। ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। বলিউডে পা ফেলেই নাকি যৌন হয়রানির শিকার হয়েছেন এই অভিনেত্রী। সে বিষয়ে আগেও মুখ খুলেছেন তিনি।

তনুশ্রীর অভিযোগের আঙুল উঠেছিলো অভিনেতা নানা পাটেকরের দিকে! সেটা নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি।

এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তনুশ্রী। তার দাবি, ‘চকোলেট’ সিনেমার সেটে সবার সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন বিবেক।

আরো পড়ুন: নিজ বাড়িতে ফেরদৌসের থাকা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

২০০৫ সালে শুটিং হওয়া সেই সিনেমার একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিং-এর ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক।

দাবি করেছিলেন, শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকেই থাকতে হবে! ঘটনার রেশ টেনে সংবাদমাধ্যমে তনুশ্রী বলেছিলেন, শুটিং এর ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, ‘একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো।’ পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।

আরো পড়ুন: ওটিটিতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’ (ভিডিও)

তনুশ্রী আরো জানান, বিবেক নাকি তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন। তিনি বলেন, শুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল একদিন। এ জন্য চিৎকার করতে শুরু করলেন পরিচালক। বললেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু এক দিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে যা তা ব্যবহার করলেন।

প্রসঙ্গত, এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। এরপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’, ‘অ্যাপার্টমেন্ট’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App