×

বিনোদন

মারা গেলেন উৎপলেন্দু চক্রবর্তী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম

মারা গেলেন উৎপলেন্দু চক্রবর্তী

উৎপলেন্দু চক্রবর্তী

চলে গেলেন টালিউডের খ্যাতিমান ও জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। (২০ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় তার রিজেন্ট পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নির্মাতা উৎপলেন্দুর দীর্ঘদিনের সহকারী ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি (উৎপলেন্দু চক্রবর্তী)।

আরো পড়ুন: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার অভিনেতা সম্রাট

তারপরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।’ এর কিছুক্ষণ পরে তিনি মারা যান।

নির্মাতা উৎপলেন্দু আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন।

আরো পড়ুন: ধর্ষণের হুমকির শেষ দেখতে চান মিমি

১৯৮২ সালে ‘চোখ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করেন এ অভিনেতা। ‘চোখ’ সিনেমা পোস্টার এঁকেছিলেন কিংবদন্তি নির্মাতা ও চিত্রশিল্পী সত্যজিৎ রায়। এ ছাড়াও উৎপলেন্দুর ভারতেরর রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি’র স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

জানা গেছে, গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে উৎপলেন্দুর। তারপর তার কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। স্মৃতিভ্রমের সমস্যাও ছিল এ নির্মাতার।

আরো পড়ুন: খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বন্ধে আইনি নোটিশ

এর পাশাপাশি তিনি প্রস্টেট এবং সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App