×

বিনোদন

বন্যার্তদের জন্য হেলিকপ্টার দিচ্ছেন অভিনেতা ইরফান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম

বন্যার্তদের জন্য হেলিকপ্টার দিচ্ছেন অভিনেতা ইরফান

ইরফান সাজ্জাদ

ভয়াবহ বন্যায় আটকা পড়েছে দেশের ৯টি জেলার সাধারণ মানুষ। এর মধ্যে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনী। এই জেলার তিনটি উপজেলার সঙ্গে ইতোমধ্যেই সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে উদ্ধার কাজও ব্যহত হচ্ছে।

পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিডবোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধারের আকুতি জানিয়েছেন।

আরো পড়ুন: সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে পরীমণি

তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ জানিয়েছেন, তিনি উদ্ধারকারীদের হেলিকপ্টার ভাড়া দিতে রাজি। তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো রেসকিউ টিম। যারা বন্যার্তদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে।

বুধবার (২১ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’

সেই স্ট্যাটাসের মন্তব্যেঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’

আরো পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বুবলীর

এদিকে বন্যায় দেশের ৬ জেলায় এখন পর্যন্ত অন্তত ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ে তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে।

আরো পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিপাকে কঙ্গনা রানাউত!

মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। ৪৩ উপজেলা বন্যায় প্লাবিত।

৬ জেলায় মোট এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন।

">

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App