×

বিনোদন

বাবা হলেন জাস্টিন বিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৩:৩১ পিএম

বাবা হলেন জাস্টিন বিবার

জাস্টিন বিবার ও হেইলি বিবার

প্রথমবারের মতো বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলি বিবারের কোলে এল একটি ফুটফুটে সন্তান। এদিকে ভক্তদেরকে এই খুশির সংবাদটি জানাতে আর দেরি করেননি 'বেইবে' খ্যাত এই শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতের একচ্ছটা দেখিয়ে বাবা হওয়ার সুখবর দেন তারকা।

শনিবার (২৪ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে নবাগত সন্তানের পায়ের ছবি পোস্ট করেন তিনি। লিখেছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি।’ সঙ্গে একটি নামও জুড়ে দেন, ‘জ্যাক ব্লুজ বিবার’।

চলতি বছরের মে মাসে তাদের প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন জাস্টিন এবং হেইলি। তারা একটি ভিডিওতে হেইলির বেবি বাম্পের ছবিও শেয়ার করেছিলেন এই তারকা জুটি।

আরো পড়ুন: ‘সবার তুলনায় আমি বেশি জনপ্রিয়’

সঙ্গে ছিল তাদের বিয়ের সময় নেয়া শপথের কিছু ছবিও। সেই সময় ইউএস উইলির রিপোর্টে জানানো হয়েছিল, তারা সন্তান আসার খবর পেয়ে দারুন উচ্ছ্বসিত। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, জাস্টিন এবং হেইলি ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। বিয়ের ৬ বছর পর প্রথমবার বাবা মা হওয়ার সুখ পেলেন এই দম্পতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App