×

বিনোদন

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে কনসার্ট মঙ্গলবার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে কনসার্ট মঙ্গলবার

ছবি: ভোরের কাগজ

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) অনুষ্ঠিতব্য এ কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

জানা যায়, বিকেল তিনটায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। কনসার্টে বিনা পারশ্রমিকে গান গাইবে- শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং ব্যান্ডদলসমূহ।

আরো পড়ুন: শুটিং করার মানসিকতা নেই মেহজাবীনের

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালীন মুহুর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আগামী ২৭ আগস্ট আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্ট এর আয়োজন করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App