×

বিনোদন

‘এক রাতে ফাঁসি নয় কেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:২৭ পিএম

‘এক রাতে ফাঁসি নয় কেন’

শুভশ্রী গাঙ্গুলী

ভারতের পশ্চিমবঙ্গে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ন্যাক্কারজনক ঘটনার রেশ এখনও কাটেনি। বিচার না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছেন না কাঁটাতারের ওপারের জনসাধারণ। সেখানে সমানতালে প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন মহলের ব্যক্তিত্বরাও।

কিন্তু এমন ঘটনার পরও ভারতজুড়ে যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ-নারী নির্যাতনের মত ঘটনা। তার প্রমাণ সম্প্রতি আসাম, বদলাপুর থেকে বিহারের ঘটনা।

আরো পড়ুন: মালয়েশিয়ায় হাউজফুল চলছে ‘তুফান’

বলা যায় প্রায় প্রত্যেক তারকা-শিল্পীরাই কঠোরভাবে এ সকল ন্যাক্কারজনক কাণ্ডের বিচারের আশায় বদ্ধ পরিকর। এমতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ‘ক্যাপিটাল পানিশমেন্ট’-এর দাবি জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এ সময় নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তোলেন তিনি।

কেন্দ্রীয় সরকারের উদ্দেশে অভিনেত্রীর বক্তব্য, ‘এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?’

রবিবার (২৫ আগস্ট) আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন।

আরো পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস

শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেকেই ট্রোল-মিমের শিকার নেটিজেনদের হাতে। সেই আবহে নিন্দুক-সমালোচক থেকে সমাজ, সকলকে একযোগে বিঁধে একটি কবিতাও লিখেছিলেন অভিনেত্রী।

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতা বদলানোর কথা বলছেন শুভশ্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন।

যেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন, ‘সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?’ তার হুঁশিয়ারি, ‘অনেক হয়েছে নোংরামি আর পাপ, তাও নেই কোনও অনুতাপ। আমরা নাকি 'পতিতা' আর 'নষ্টা'! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!’

আরো পড়ুন: ১১ দিনেই ইতিহাস গড়েছে ‘স্ত্রী-২’

এদিকে শুভশ্রীর এমন পোস্টের পর রাজ চক্রবর্তীর সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ছোড়ে নেটিজেনরা। তারা প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি?’ যদিও সেসব কটাক্ষের কোনও উত্তর দেননি শুভশ্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App