×

বিনোদন

মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম

মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’!

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে অভিনয়শিল্পীরা

গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সাড়ে পাঁচ বছর ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘুরছে। সেন্সর বোর্ড থেকে মৌখিকভাবে অনুমতি পেলেও পরে আর ছাড়পত্র মেলেনি।

অবশেষে পাঁচ বছরের বন্দিদশা কাটছে। সব ঠিক থাকলে এ বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আরো পড়ুন: ‘রামায়ণ’-এর ব্যয় ৮২৫ কোটি রুপি

তিনি জানান, আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। যে কারণে এবার মুক্তির দিনক্ষণ ঠিক করছেন তারা।

সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

আরো পড়ুন: দাম্পত্যের দূরত্বে অভিনয় থেকে দূরে ঐশ্বরিয়া

২০১৯ সালের শুরুর দিকে সেন্সরে জমা পড়তেই ছবিটি নিষিদ্ধ করা হয়। তারপর পাঁচ বছর কেটে গেলেও এর কোনো সুরাহা হয়নি। অবশেষে পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা জেগেছে ছবিটির। 

‘শনিবার বিকেলে’ নির্মাণ করেছেন মোস্তফা সর‍্যার ফারুকী। অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

আরো পড়ুন: বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন কঙ্গনা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

অবসরের সিদ্ধান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App