×

বিনোদন

কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেন না প্রিয়াঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম

কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেন না প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

বলিউড-হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বহু মানুষের অনুপ্রেরণা তিনি। জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। 

স্বামী নিক জোনাস ও একমাত্র কন্যা মালতী মেরিকে নিয়ে সুখের সংসার এ অভিনেত্রীর। কাজের চাপের কারণে সেই ভাবে পরিবারকে সময় দিতে না পারলেও, তেমন আক্ষেপ নেই প্রিয়াঙ্কার। তার কারণ তিনি যে কাজটা ভালোবাসেন সেটাই করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রত্যেকের মতো আমার জীবনেও খারাপ দিন আসে । কিন্তু আমি নিজেকে মনে করাই, আমার যা আছে সেগুলি অর্জন করা সত্যিই বড় ব্যাপার। সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দিই। আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি। বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তা-ভাবনা করি।’

আরো পড়ুন: কটাক্ষের শিকার নুসরাত জাহান

নারীকেন্দ্রিক ছবিতে বেশি করে কাজ করতে চান প্রিয়ঙ্কা। তিনি মনে করেন, এই ধরনের ছবিতে কাজ করলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা বেশি করে সরব হতে পারবেন। প্রিয়াঙ্কার কাজের প্রতি মনোযোগ বহু নারীকেও অনুপ্রেরণা জোগায়। 

অভিনেত্রী জানান, ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন তিনি। এরপর টানা ১২ ঘণ্টা কাজ করেন। বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। কিন্তু কখনোই কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেইনি বলে জানান তিনি।

২০১৮ সালে ১ ডিসেম্বর আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে সারেন প্রিয়াঙ্কা। ২০২২-এর জানুয়ারিতে তাদের জীবনে আসে একমাত্র কন্যাসন্তান, মালতী মেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App