×

বিনোদন

ফাহমিদা নবীর ‘ধরো যদি হাত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

ফাহমিদা নবীর ‘ধরো যদি হাত’

ফাহমিদা নবী

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সম্প্রতি অবকাশ যাপনে ইউরোপ-আমেরিকা গিয়েছিলেন তিনি। গত মাসে দেশে ফিরেছেন। ফিরেই সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

আহসান হাবীব বাপ্পীর কথায় গানটির সংগীত করেছেন পুনম চন্দ্র মিত্র। রোমান্টিক ঘরানার গানটির শিরোনাম ‘ধরো যদি হাত’। ফাহমিদা বলেন, ‘অনেকটা সিনেমাটিক ঘরানার গান। গাইতে বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পুনমও।’

আরো পড়ুন: আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলেন অরুণা বিশ্বাস!

বিদেশে ঘুরতে গেলেও নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন নিজের সুরে গান ‘শব্দহীন কথারা’, নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি ভালোবাসি’।

এ ছাড়া ফাহমিদা নবী গেয়েছেন এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে ‘শাখা প্রশাখার প্রভাব’।

আরো পড়ুন: ক্ষমা চাইলেন কাঞ্চন (ভিডিও)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App