×

বিনোদন

তোমার শূন্যতায় আজো ভুগছে ঢালিউড : শাবনূর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

তোমার শূন্যতায় আজো ভুগছে ঢালিউড : শাবনূর

ছবি: সংগৃহীত

নব্বই দশকের তুমূল জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। বহু কালজয়ী সিনেমা উপহার দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়াও তার স্টাইল, ফ্যাশন সেন্স এখনও মুগ্ধ করে দর্শকের। কিন্তু মাত্র ২৪শেই জীবন প্রদীপ নিভে যায় সালমানের; এতে বাংলাদেশকে হারাতে হয় একজন বিশ্বমানের অভিনেতাকে, সঙ্গে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমানের মৃত্যুর ২৮ বছর হয়েছে। কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি এই অভিনেতার। ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনও সালমান বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই। প্রিয় অভিনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্থানে সালমানকে স্মরণ করে মৃত্যুবার্ষিকী পালন করেছেন তার ভক্তরা। এরই মধ্যে সালমানের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী, চিত্রনায়িকা শাবনূর।

শাবনূর এখন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে নিজের ছবির সঙ্গে  সালমান শাহর একটি পুরোনো ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, 'ক্ষণজন্মা নায়ক তুমি। তোমার শূন্যতায় আজও ভুগছে ঢালিউড। তুমি ছিলে প্রজন্মের সেরা। যেখানেই থাকো খুব ভালো থাকো।'

আরো পড়ুন: সালমান শাহর সুপারহিট গান

সালমান শাহ'র ছবিতে তার বিপরীতে সবচেয়ে বেশি দেখা গেছে অভিনেত্রী শাবনূরকে। তাই তো সালমান-শাবনূরের জুটিকে ধরা হয় ঢালিউডের শ্রেষ্ঠ জুটি হিসেবে। দর্শকের কাছে এই জুটির এতই জনপ্রিয়তা ছিল যে, অল্প কয়েক বছরেই শাবনূরের সঙ্গে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। ছবিগুলোর সবই প্রায় সুপারহিট।

সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক ১৪টি সিনেমার নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। এরপর চারটি সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী ও তিনটি ছবিতে শাবনাজ। এ ছাড়া তার নায়িকা হিসেবে দেখা গেছে লিমা, শিল্পী, সোনিয়া, বৃষ্টি, কাঞ্চি, শ্যামা, সাবরিনা, শাহনাজকে। চলচ্চিত্র জীবনে ১১ জন নায়িকার নায়ক ছিলেন সালমান শাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App