×

বিনোদন

যে কারণে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন না ফারিণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

যে কারণে ভারতীয় সিনেমায় অভিনয় করছেন না ফারিণ

তাসনিয়া ফারিণ

কদিন আগেই সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানিয়েছিলেন টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন তিনি। তবে প্রতীক্ষা নামের সে সিনেমাটি করছেন না ফারিণ। সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন ছবি থেকে তার সরে দাঁড়ানোর খবর।

ফারিণ বলেন, নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সেরে এসেছি। রোববার রাতে ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।

আরো পড়ুন: ৯৩ বছর বয়সে চলে গেলেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোনস

কেন হচ্ছে না— জানতে চাইলে অভিনেত্রী বলেন, আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা।

কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না।

আরো পড়ুন: বিএনপির সঙ্গে আ.লীগের লোকজনের কথা বললেন হিরো আলম

এর আগেও টালিউডে কাজ করেছেন ফারিণ। ‘‌আরো এক পৃথিবী’ নামের এক সিনেমায় ফারিণ ছাড়াও দেখা গেছে তাকে। অতনু ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App