×

বিনোদন

পরীর ছেলের মুখে স্লোগান, নেটদুনিয়া উত্তাল (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

পরীর ছেলের মুখে স্লোগান, নেটদুনিয়া উত্তাল (ভিডিও)

পরীমণি ও পুণ্য

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা পরীমণির একমাত্র সন্তান পুণ্য। মাঝে মধ্যেই এই স্টারকিডের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এবার ছেলের সঙ্গে খুনসুটির একটি ভিডিও ফেসবুকে পোস্ট করলেন পরীমণি। ইতোমধ্যে ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

১০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, ‘আমি কে?’ উত্তরে পূণ্য বলে, ‘আম্মু।’ এরপর পাল্টা প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘তুমি কে?’ তখন পূণ্য বলে, ‘বেবি।’

আরো পড়ুন: ভোট চাইলেন মেহজাবীন

ভক্ত-অনুরাগীরা পরীমণির ভিডিওটি লুফে নিয়েছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। তানিয়া আক্তার নামে একজন লিখেছেন, ‘মা এবং ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’ মাহবুব আহমদ শাকিল লিখেছেন, ‘পৃথিবীর সর্বোচ্চ সম্পর্ক মা-ছেলের সম্পর্ক। অটুট থাকুক এ বন্ধন আজীবন।’

ইয়াসমিন আক্তার লিখেছেন, ‘মাশাআল্লাহ। বাবা দোয়া করি সবসময় হাসিখুশি থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ তায়ালা তোমাকে সবসময় ভালো রাখুক, আমিন।’ হাসনাইন আহমেদ হাওলাদার নামে আরেকজন লিখেছেন, ‘মা-ছেলের অসাধারণ মুহূর্ত।’

আরো পড়ুন: জানা গেল হুমায়রা হিমুর মৃত্যুর কারণ

প্রসঙ্গত, গ্ল্যামারকন্যা পরীমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশিদিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলেকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App