×

বিনোদন

নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যু!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম

নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যু!

সাদিকা রহমান মেঘলা

‘শোবিজে কাজ করব দীর্ঘদিনের স্বপ্ন। ভালো কাজের অপেক্ষায় ছিলাম এবং সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসতে চাই। বর্তমানে নাচ ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তালিম নিচ্ছি।’এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন সাদিকা রহমান মেঘলা।

সিনেমায় যুক্ত হতে বদলেছিলেন নাজের নাম পর্যন্ত। মেঘলা থেকে হয়েছিলেন আরাবি রহমান। তবুও হলো না স্বপ্ন পূরণ। মৃত্যু থামিয়ে দিল তার পথচলা। জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মারা গেছেন মেঘলা।

আরো পড়ুন: ‘যতবার মা হব, সৃজিত ততবার বাবা’

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা। তিনি বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

প্রসঙ্গত, রূপালী পর্দায় ক্যারিয়ার গড়তেই ঢাকা এসেছিলেন মেঘলা। বাস করতেন রাজধানীর শ্যামলীতে। নাম লিখিয়েছিলেন কয়েকটি সিনেমায়। কিন্তু শুরুর আগেই সবকিছু শেষ করে চলে গেলেন মেঘলা।

আরো পড়ুন: ৯৭তম অস্কারে মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমার আহ্বান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App