×

বিনোদন

পোশাকের নিচে ভিডিও করার চেষ্টা, কী করলেন শাকিরা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

পোশাকের নিচে ভিডিও করার চেষ্টা, কী করলেন শাকিরা?

জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা

পরনে সিক্যুইনের শর্ট ড্রেস। খোলা এক ঢাল কোঁকড়ানো চুল। মঞ্চে নিজের নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন জনপ্রিয় সংগীত শিল্পী শাকিরা। চেনা মেজাজে ফ্লোরিডার এক নাইটক্লাবের মঞ্চে ধরা দিলেন গায়িকা। শাকিরার গানের সঙ্গে তাল মেলাচ্ছিলেন তার অনুরাগীরাও। তবে কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন। মেজাজ হারিয়ে সটান মঞ্চ থেকে নেমে গেলেন শাকিরা।

ঘটনার একটি ভিডিও নেটপাড়ায় ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন শাকিরা। হঠাৎই মুখের অভিব্যক্তি বদলে যায় তার। গায়িকা বুঝতে পারেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাকিরার পোশাকের নিচের দিক থেকে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি দেখতে পেয়েই মেজাজ হারান শাকিরা। ইশারা করে সেই দর্শককে জানান, পোশাকের নিচের দিকে নয় মুখের ছবি তুলুন। তার পরেই রেগে গিয়ে মঞ্চ থেকে নেমে যান তিনি। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।

আরো পড়ুন: রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হলেন পূজা-ইমন

নেটাগরিকেরাও এ ঘটনার নিন্দায় সরব হন। কেউ লেখেন, ‘এটা সত্যিই খুব লজ্জার ঘটনা। মানবিকতা কি বিসর্জন দিয়েছে এরা?’ আর একজনের মন্তব্য, ‘শাকিরার মতো বড় শিল্পীও নিজের গানের সঙ্গে নাচতে পারবেন না! এটাও যৌন হেনস্থা। কী ছবি তোলার চেষ্টা করছিল এই ব্যক্তি? সত্যিই পুরুষদের কিছু বলার নেই।’

আর একজন লেখেন, এরা শাকিরার পোশাকের নিচে ভিডিও করতে চাইছে! কী জঘন্য! খুব হতাশ হলাম। শিল্পীদের তো এটুকু সম্মান প্রাপ্য। যেখানে এত বড় শিল্পীদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কী ভাবে সম্মানের আশা করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App