×

বিনোদন

ডায়েটে ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

ডায়েটে ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

পূজারিণী ঘোষ

কড়া ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ। ফলাফলও হয়েছে ভয়াবহ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: সালমান-ঐশ্বরিয়া গোপনে বিয়ে করেছিলেন? জানুন আসল সত্য

অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

মডেলিং জগত থেকে অভিনয়ে আসা। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি। টালিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।

আরো পড়ুন: মিস ইউনিভার্স ২০২৪ হলেন রিয়াহ সিংহা

এক সাক্ষাৎকারে পূজারিণী জানান, ‘শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’

কাজের সংখ্যা কমলে টালিপাড়ায় অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের যাত্রী নন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App