×

বিনোদন

হৃতিক-কিয়ারার রোমান্টিক ভিডিও ফাঁস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম

হৃতিক-কিয়ারার রোমান্টিক ভিডিও ফাঁস!

হৃতিক রোশান ও কিয়ারা আদভানি

রাস্তায় দাঁড়িয়ে হৃতিক রোশান। তার পরনে জিন্সের প্যান্ট; গায়ে স্যান্ডু গেঞ্জি। তার ওপরে পরেছেন শার্ট; যার সবগুলো বোতাম খোলা। খানিকটা দূরে দাঁড়িয়ে অভিনেত্রী কিয়ারা আদভানি। তার পরনে পিঙ্ক কালারের মিনি ড্রেস। দৌড়ে গিয়ে হৃতিকের হাত ধরেন এই অভিনেত্রী। এরপর কয়েক স্টেপ নেচে পরস্পরকে জড়িয়ে ধরেন এই জুটি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। প্রিয় তারকা জুটিকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

আরো পড়ুন: ডিবি হারুন আটকে দেন মিমের সিনেমা

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ওয়ার টু’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। বর্তমানে তারা ইতালিতে অবস্থান করছেন। সেখানে রোমান্টিক একটি গানের শুটিং করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থিরচিত্র সেখান থেকেই ফাঁস হয়েছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালির ভেনিসে শুটিং করছেন হৃতিক রোশান ও কিয়ারা আদভানি। টাস্কানি, লেক কোমো, নেপলস, আমালফি কোস্ট এবং সোরেন্টো উপদ্বীপে গানটির দৃশ্যধারণের কাজ হবে। যে গানের শুটিং করছেন এ গানের সুর করেছেন প্রীতম।

প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

আরো পড়ুন: সৃজিত-মিথিলার বিচ্ছেদ!

এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App