×

বিনোদন

যাত্রা শুরু করলো আমেরিকান-বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

যাত্রা শুরু করলো আমেরিকান-বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন

ছবি: সংগৃহীত

গঠিত হলো আমেরিকায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের একটি পার্টি হলে প্রযোজকদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকান বাংলাদেশি প্রযোজকদের অধিকার রক্ষা এবং চলচ্চিত্রের মান উন্নয়ন, আর্থিক ও আইনি সহায়তা, প্রশিক্ষণ কর্মশালা ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের উদ্দেশ্যে গঠন করা হয় আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন।

উপস্থিত সকল প্রযোজকদের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় যারা সংগঠনের প্রাথমিক সকল গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে। উক্ত সভায় সকলের ভোটে অলিভ আহমেদকে আহবায়ক, লিটু আনামকে কোষাধ্যক্ষ এবং তরিকুল ইসলাম মিঠুকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

আরো পড়ুন: হঠাৎ আলোচনায় কেন ফারজানা ব্রাউনিয়া?

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন পরিচালক ও প্রযোজক রনি ভৌমিক, প্রযোজক ও অভিনেত্রী নোভা ফিরোজ, প্রযোজক ও অভিনেতা কাজী মারুফ, এমা শহীদুল্লাহ, আকাশ রহমান, এশা রহমান, হোসেন শাহরিয়ার তৈমুর, নজরুল ইসলাম রাসেল, জান্নাতুল ফেরদৌস টুম্পা, আনিসুর রহমান মিলন এবং সৈয়দ ইরফান উল্লাহ।

সভায় গৃহীত হয় যে শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত বৈধ আমেরিকান নাগরিক প্রযোজক যারা মুভি থিয়েটার, টেলিভিশন, ওটিটি এবং স্বনামধন্য ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম প্রযোজনা করেছেন এবং ইতোমধ্যেই যাদের কোনো প্রডাকশন উল্লিখিত কোনো মাধ‍্যমে প্রচারিত হয়েছে শুধু তারাই এই সংগঠনের সদস্যপদ লাভ করতে পারবেন।

আরো পড়ুন: নাহিদের উপস্থিতিতে বৈষম্যবিরোধী গান গাইলেন মনির খান

তবে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নির্মিত কনটেন্ট বা তদ্রূপ কনটেন্ট ক্রিয়েটর এই বিভাগের আওতায় পড়বে না। প্রতি আহবায়ক অলিভ আহমেদ সকল প্রবাসী প্রযোজকদেরকে একই ছাতার নিচে থেকে পরস্পরের সহযোগী হয়ে কাজ করার আহবান জানান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও প্রযোজক কাজী মারুফ বলেন, এতদিন আমরা বিচ্ছিন্নভাবে কাজ করেছি। এবিপিএ বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে কাজ করবে এবং নর্থ আমেরিকায় হবে চলচ্চিত্রের নতুন ইন্ডাস্ট্রি। দেশ-বিদেশের সকল পরিচালক, প্রযোজক, অভিনয় শিল্পী তথা মিডিয়ার সাথে সম্পৃক্ত সকলের সহযোগিতা কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App