×

বিনোদন

ছেলেকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস শাকিবের, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

ছেলেকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস শাকিবের, যা লিখলেন

ছবি: সংগৃহীত

ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান  ২০১৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করে জয়। দেখতে দেখতে ৮ বছরে পদার্পণ করল জয়। 

শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে শাকিব খান লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তুমি আমাকে প্রয়োজনবোধ করবে তখনই পাশে পাবে। তোমাকে ভালোবাসি বাবা।

ছেলেকে নিয়ে অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। 

এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে পরিচয় হওয়ার পর এক পর্যায়ে বিয়ের খবর নিয়ে আসেন অপু বিশ্বাস। 

একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আসেন। জানান, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তিনি ও শাকিব খান। কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App