×

বিনোদন

মুক্তি পাচ্ছে ‘শরতের জবা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

মুক্তি পাচ্ছে ‘শরতের জবা’

সংবাদ সম্মেলনে কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার নিয়মিত অভিনয় করলেও এবার আসছেন নতুন পরিচয়ে। ‘শরতের জবা’ শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তাকে নির্মাতা হিসেবে পাচ্ছেন দর্শক। শুক্রবার (১১ অক্টোবর) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন কুসুম।

আরো পড়ুন: নতুন লুকে ধরা দিলেন শাকিব খান

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কী আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সাথে?— এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

আরো পড়ুন: পর্ণকাণ্ড: ভারতে গ্রেপ্তার সেই রিয়া কী আসলেই বাংলাদেশি

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আই স্ক্রিনেও মুক্তি দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App