×

বিনোদন

শর্তসাপেক্ষে মিলবে কঙ্গনার ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

শর্তসাপেক্ষে মিলবে কঙ্গনার ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র

ছবি: সংগৃহীত

বহু প্রতিক্ষার পর কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ নিয়ে জট কাটার ইঙ্গিত দিল সেন্সর বোর্ড। এর আগে সেন্সর বোর্ড এবং শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে ছবির মুক্তি পিছিয়ে দেয়া হয়।

‘ইমার্জেন্সি’ ছবিতে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবিটির প্রযোজকও তিনিই। তবে ছবিমুক্তির বিরোধিতা করে আইনের দ্বারস্থ হয় শিরোমণি অকালি দলসহ বেশ কিছু শিখ সংগঠন। হুমকি পেয়েছেন স্বয়ং কঙ্গনা। এমনকি সেন্সর বোর্ডের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ।

আরো পড়ুন: আলিয়ার জীবনে বড় রদবদল

এর আগে আদালত ছবির ছাড়পত্র প্রসঙ্গে সিবিএফসি (সেন্ট্রাল বোর্ডে এফ ফিল্ম সার্টিফিকেশন)-কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয়। বৃহস্পতিবার সেন্সর বোর্ডের তরফে আইনজীবী ‌অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছেন, ছবিটিকে ছাড়পত্র দেয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। প্রযোজনা সংস্থার তরফে আইনজীবী আদালতের কাছে এই প্রসঙ্গে সময় চেয়েছেন।

গত সপ্তাহে প্রযোজনা সংস্থা দাবি করে, সেন্সর বোর্ড ইচ্ছাকৃত ‘ইমার্জেন্সি’র ছাড়পত্র আটকে রেখেছে। তার পরেই আদালত জবাব চায়। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App