×

বিনোদন

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অপুর

অপু বিশ্বাস

ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন: সবসময় মেয়েকে সঙ্গে রাখার কারণ জানালেন ঐশ্বরিয়া

পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

প্রসঙ্গত, তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ অসংখ্য নদ-নদী বিধৌত রংপুর অঞ্চলের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপৎসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চল ঢুকে পড়েছে।

আরো পড়ুন: বেনজীর ও মন্ত্রীর ভাগ্নের সঙ্গে অবৈধ মেলামেশায় জিতলেন যে নায়িকা

স্বল্প মেয়াদি বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাক-সবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রেলপথেও।

">

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App