×

বিনোদন

শর্ট-ফিল্মের নামে অবাধে যৌনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৯:৫০ পিএম

শর্ট-ফিল্মের নামে অবাধে যৌনতা

ফাইল ছবি

প্রায় শোনা যায় ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট-ফিল্ম ও সিরিয়ালের নামে অবাধে যৌনতা দেখানো হয়। এসব কার্যক্রম বন্ধ করতে সম্প্রতি ভারত গোটা ডিজিটাল মিডিয়াকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এনেছে।

বুধবার (১১ নভেম্বর) এই বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্র সরকার। ফলে এখন থেকে ভারতের সরকারি সংস্থাটি ওটিটি প্ল্যাটফর্মের সব কনটেন্টের ওপর নজরদারি চালাতে পারবেন। জি-নিউজের খবরে বলা হয়েছে, আইন সংশোধনের ফলে দেশটির সব অনলাইন মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় এসেছে।

প্রসঙ্গত, বহু সময়ই অনলাইনে বহু খবর প্রকাশ করার অভিযোগ সামনে এসেছে। একইরকমভাবে নেটফ্লিক্স ধরনের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যৌনতায় ভরপুর ভিডিও কনটেন্ট প্রকাশ করার অভিযোগও উঠেছে। এবার থেকে গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় আসায় ভুয়া খবর ও যৌন সুড়সুড়িতে ভরপুর কনটেন্ট আটকানো সহজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App