×

বিনোদন

মিমের ‘ভাগ্য’ দিয়ে ভাগ্য ফেরাতে চান শুভ খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:০৬ এএম

মিমের ‘ভাগ্য’ দিয়ে ভাগ্য ফেরাতে চান শুভ খান

শুভ খান ও মিম চৌধুরী। ছবি : ভোরের কাগজ

সাংবাদিকতা পেশার পাশাপাশি অভিনয়েও এখন নিয়মিত হতে চাইছেন শুভ খান। সম্প্রতি শেষ করেছেন ভাগ্য শিরোনামে আরো একটি নতুন নাটকের শুটিং। যে নাটকে রয়েছে একাধিক পরিচিত মুখ। কষ্ট হলেও গণমাধ্যমে কাজ করার পাশাপাশি অভিনয় নিয়ে খুব আশাবাদী তরুণ এই অভিনেতা।

অভিনয়ে নিজের যাত্রা সম্পর্কে শুভ খান বলেন, সেই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার টান। শুধু অভিনয়ের জন্যই এক যুগ আগে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসি। কিন্তু এখনো হয়তো নিজেকে সেভাবে তৈরি করতে পারিনি। তবে চেষ্টা করছি ভালো কিছু করার। মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই।

শোবিজ অঙ্গন সম্পর্কে তরুণ এই অভিনেতা বলেন, কষ্ট হলেও মেনে নিচ্ছি। যেহেতু অভিনয় আমার নেশা। এক নাটকেই তো আর সব হয় না, একাধিক কাজ করতে হবে। তরুণদের জন্য মিডিয়া খুব কঠিন জায়গা। কেননা প্রযোজকরাও নতুনদের পেছনে বিনিয়োগ করতে চান না। সেই সঙ্গে এটা খুবই দুঃখজনক যে, এই প্রজন্মের অভিনেত্রীরাও নতুনদের সঙ্গে কাজ করতে চান না। নতুন অভিনেতাদের জন্য হয়তো যুদ্ধের মাঠ শোবিজ অঙ্গন।

আসন্ন নাটক ‘ভাগ্য’ সম্পর্কে শুভ খান বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মিত নাটকটি। বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে গল্পটি। একই পরিবারে সদস্য হওয়ার পরও বাবার দুই সন্তানের সঙ্গে ঘটছে দুই রকম ঘটনা। যা মানতে কষ্ট হয় অচল বাবার। হাসি-আনন্দ, দুঃখ-বেদনা সব কাহিনীই রয়েছে নাটকটিতে।

সম্প্রতি শুটিং শেষ হওয়া ভাগ্য নাটকটি পরিচালনা করেছেন এসএম রুবেল রানা। রচনা করেছেন দূরবীন। নাটকে শুভ খানের বিপরীতে অভিনয় করেছেন ছোটে পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। আরো অভিনয় করেছেন হান্নান শেলি, রেশমা আহমেদ, পারভেজ সুমন, পারিসা জান্নাত ও বরিশাইল্লা বাদল প্রমুখ। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান, প্রধান চিত্রগ্রাহক ছিলেন শিউল বাবু, রূপসজ্জায় আল-ইমরান। খুব শিগগিরই নাটকটি কোনো একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

আরো পড়ুন : বুসানে মেহজাবীন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App