×

বিনোদন

অনন্যা পান্ডের গোপন ভিডিও ফাঁসের হুমকি আরিয়ানের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ এএম

অনন্যা পান্ডের গোপন ভিডিও ফাঁসের হুমকি আরিয়ানের!

অনন্যা পান্ডে ও আরিয়ান খান

সম্প্রতি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ওয়েব থ্রিলার ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গক্রমে তিনি বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন।

জানান, শাহরুখ পুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন! অনন্যা জানান, তিনি ডেইলি ভ্লগ করতেন। কিন্তু সেগুলি কখনোই অনলাইনে পোস্ট করেননি। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই সুহানা খানের দাদা ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন।

অনন্যা বলেন, ‘আমি প্রতিদিন কী করি, কী খাই সবটা রেকর্ড করতাম, কিন্তু কোথাও পোস্ট করিনি। আমার কাছে এখনো সেই ভিডিওগুলো রয়েছে! মূলত আমি, সুহানা এবং শানায়া একসঙ্গে যা যা করতাম সেইসব রেকর্ড করতাম। আর সেই ভিডিওগুলো নিয়ে আরিয়ান আমাদের হুমকি দিতেন। বলতেন, আমরা যদি ওঁর জন্য কাজ না করি তাহলে আরিয়ান আমাদের সেই ভিডিওগুলো ফাঁস করে দেবেন।’

প্রসঙ্গত, সুহানার মা গৌরী খান ও অনন্যার মা ভাবনা পান্ডে এবং অনন্যা ও সুহানার আর এক প্রাণের বন্ধু শানায়া কাপুরের মা মহীপ কাপুর একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের রেশ তাদের পরবর্তী প্রজন্মেও বহমান।

অনন্যা পান্ডের সঙ্গে তার ছোটবেলার বন্ধু সুহানা খান এবং শানায়া কাপুরের সুন্দর সম্পর্ক কারুরই অজানা নয়। তাদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তারা একসঙ্গে ছবি দিয়ে লেখেন বিএফএফ গোল। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব খুব দৃঢ়। একসঙ্গে বড় হয়েছেন তারা। তবে শুধুমাত্র সুহানা বা শানায়া নয়, তাদের পরিবারের সঙ্গেও অনন্যার খুব ভালো সম্পর্ক। অনন্যার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের সঙ্গেও।

আর সেই সম্পর্কের উদযাপন অনন্যার ইন্সটাগ্রাম প্রোফাইলে গেলেই নজর কাড়ছে। শাহরুখ আইআইএফএ অ্যাওয়ার্ড শো-এর জন্য আবুধাবিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে অনন্যা ও শাহরুখ একসঙ্গে ছবি তোলেন। সেই ছবি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে অনন্যা লেখেন, ‘কিং /বেস্টি আপনাকে সবসময় ভালোবাসি @iamsrk।’  সুহানা খান অনন্যার এই ছবিটি দেখেই মন্তব্য করেছেন। তিনি লিখেছিলেন, ‘কিউটিস।’ অনন্যার মা ভাবনাও একটি ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। 

আরো পড়ুন: আবারো সঞ্জয় দত্তের বিয়ে, ৬৫ বছরে ৩০৮ প্রেম ও ৪ বিয়ে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App