×

বিনোদন

সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম

সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন

সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি। সেখানে গত চার মাস ধরে তার চিকিৎসা চলছে।

এই গুণী সংগীত ব্যক্তিত্ব বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদের তত্বাবধানে আছেন।

সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম গণমাধ্যমে বলেন, বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই। তার হার্টে (হৃদযন্ত্র) ‘পেসমেকার’ (ইলেকট্রনিক ডিভাইস) বসানো হয়েছিল। চিকিৎসকরা বলেছেন সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন এখন রক্তে ছড়িয়েছে। আগের চেয়ে শ্বাসকষ্টও বেড়েছে।

তিনি আরও বলেন, এমনতিতেই বাবা ক্যানসারের রোগী। ডায়বেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও আছে। তাই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয় ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবমিলিয়ে বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়েছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোন রে তোরা শোন’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App