×

বিনোদন

বিয়ের ১ যুগ পর মা হচ্ছেন রাধিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম

বিয়ের ১ যুগ পর মা হচ্ছেন রাধিকা

রাধিকা আপ্তে

বিয়ের ১২ বছর পর মা হতে যাচ্ছেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি। ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতির এটি প্রথম সন্তান।

যুক্তরাজ্যের লন্ডনে চলছে বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি গোপন ছিল। এ মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাধিকা আপ্তে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরা অভিবাদন জানাচ্ছেন।

প্রসঙ্গত, লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App