×

বিনোদন

ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন মল্লিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন মল্লিকা

ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত

একটা সময় ইমরান হাশমি ও মল্লিকা শেরওয়াত জুটি বেঁধে কাজ করেছেন বলিউডে। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যগুলো জীবন্ত করে তাক লাগিয়েছিলেন তারা। এবার মল্লিকা জানালেন ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা।

ভারতীয় সংবাদমাধ্যমকে মল্লিকা বলেন, সেই সময় আমাদের দু'জনেরই বয়স অল্প। অল্পতেই মাথা গরম হয়ে যেত, দুজনেরই ইগো ছিল অনেকটাই। সঙ্গে বোকাও ছিলাম আমরা। এবং সেই সুযোগটাই নেয় ইন্ডাস্ট্রির অনেক মানুষ। আসলে এখানে কুমন্ত্রণা দেওয়া মানুষের অভাব নেই সেটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে।

এরপর ইমরানের বিষয়ে বলেন, মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার সিনেমার শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই সিনেমার পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।

ফের ইমরানের সঙ্গে কাজ করতে চান উল্লেখ করে মল্লিকা বলেন, আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক।

ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াতকে জনপ্রিয়তা এনে দেয় ‘মার্ডার’সিনেমাটি। তবে এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। জানা যায় মনোমালিন্যের কারণেই এক ফ্রেমে ধরা পড়েননি দুজন। তবে সম্প্রতি দ্বন্দ্ব ভুলে কাছে এসেছেন তারা। মল্লিকার এ বক্তব্য যেন তারই প্রমাণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App