×

বিনোদন

নুসরাত ফারিয়া

‘আগের সরকারের ডাকে সাড়া দিয়েছি, নতুন সরকার ডাকলেও যাব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম

‘আগের সরকারের ডাকে সাড়া দিয়েছি, নতুন সরকার ডাকলেও যাব’

নুসরাত ফারিয়া

গেল ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিনোদন অঙ্গনের অনেক তারকা কটাক্ষের স্বীকার হচ্ছেন। এরমধ্যে একজন নুসরাত ফারিয়া। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার রূপের আগুনে পুড়লেও আজ তাকে পোড়ায় কটাক্ষের আগুনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিয়া।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কটাক্ষ নিয়ে তিনি বলেন, চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম।

এরপর বলেন, এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনও কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। ওই যে বললাম, শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।

প্রসঙ্গত, সম্প্রতি নির্মাতা রায়হান রাফীর সঙ্গে দেখা গেছে ফারিয়াকে। তবে কোনো কাজের সূত্রে সে সাক্ষাৎ ছিল না, নিছক আড্ডা ছিল বলে জানান অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App