×

বিনোদন

আফরান নিশো এবার সিনেমা ‘দাগী’তে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:৫৮ এএম

আফরান নিশো এবার সিনেমা ‘দাগী’তে

অভিনেতা আফরান নিশো

শুরুটা বিজ্ঞাপন থেকে হলেও এরপর ছোটপর্দা তারপর বিগস্ক্রিনে আসতেই বাজিমাৎ! ঠিক এমনই অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ারগ্রাফ। শোবিজে এসেই যিনি অনবদ্য অভিনয় দেখিয়ে দর্শকের মন পেয়েছেন সহজেই।

রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’তে নিশোর নিদারুণ অভিনয় যেন ছিল অভিনেতার কাছে এক তুড়ির কাজ। ছবিতে এতটাই নিজেকে জমিয়ে তুলেছিলেন যে এরপর থেকে বড় পর্দা ছাড়া আর কোথাও নিশোকে দেখতে চাননা ভক্তরা; তারা চান, আরো বেশি বেশি পর্দায় দেখা যাক নিশোকে।

সে সব প্রত্যাশী, নিশো ভক্তদের জন্য এবার সুখবর। শাহীনের পরিচালনায় ‘দাগী’ নামের একটি নতুন সিনেমায় দেখা যাবে আফরান নিশোকে। এর মধ্যে গুঞ্জনও ওঠে, এই ছবির জন্যে নাকি নাটক-ওয়েব সিরিজের কাজ ছেড়েছেন অভিনেতা! দর্শকরা তাহলে ধরে নিতেই পারেন, যে এই ছবি দিয়ে বড় কোনো চমক দিতে চলেছেন নিশো।

আরো পড়ুন: সময়ের আগেই পর্দায় আসছে ‘পুষ্পা ২’

জানা গেছে, গত ২১ অক্টোবর চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা। জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। যদিও নির্মাতা সূত্র এর চেয়ে বেশি কিছু গণমাধ্যমকে জানায়নি।

তবে নিশোর বিপরীতে কাকে দেখা যাবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে বলে জানা গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যানারে মুক্তি পাবে ছবিটি।

প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App