×

বিনোদন

শতাধিক গাছ কেটে শুটিং, বিপাকে যশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম

শতাধিক গাছ কেটে শুটিং, বিপাকে যশ

সুপারস্টার যশ

দক্ষিণী সিনেমার সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। তার এ সিনেমার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু তার আগেই বিতর্কে জড়িয়েছে সিনেমাটি। বিনা অনুমতিতে শতাধিক গাছ কেটে সিনেমাটির শুটিং সেট নির্মাণের অভিযোগ তুলেছেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মন্ত্রী ঐশ্বর খান্দ্রে বলেন, বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ‘টক্সিক’ সিনেমার সেট নির্মাণ করা হয়েছে। আমি ওই এলাকা ঘুরে এসেছি। সেখান থেকে গাছ কাটতে দেখেছেন, তার অনেক স্বাক্ষীও আছে। গত বছরও স্যাটেলাইট ছবিতে ওই স্থানে অনেক গাছ দেখেছি। কিন্তু এখন ফাঁকা।

আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিবিএমপি-কে রিপোর্ট জমা দিতে বলেছি। তদন্ত করে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। এটি আইনের গুরুতর লঙ্ঘন। আমরা বেঙ্গালুরুতে আরেকটি লালবাগ পার্ক করব না।

‘টক্সিক’ সিনেমা পরিচালনা করছেন গীতু মোহনদাস। অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনা করছেন যশ নিজেই। তবে এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে সিনেমাটির প্রোডাকশন হাউজ কেভিএন প্রোডাকশন হাউজের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। তারা মন্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানায়, এটি সংরক্ষিত বনাঞ্চল নয়, ব্যক্তিগত সম্পত্তি। প্রয়োজনীয় আইন মেনেই শুটিং সেট নির্মাণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘টক্সিক’ সিনেমা নির্মাণের ঘোষণা আসে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App