×

বিনোদন

শাহরুখের জন্মদিনে যে বার্তা দিলেন ঋতুপর্ণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

শাহরুখের জন্মদিনে যে বার্তা দিলেন ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

আবেগের নাম শাহরুখ খান। এমন একজন মানুষ যিনি বাহু প্রসারিত করেই মানুষের মনে জায়গা করে নেন। শাহরুখের প্রতিভা, তার ক্যারিশমায় শুধু অনুরাগীরা নন, তারকারাও মুগ্ধ। এই মুগ্ধতা ঋতুপর্ণা সেনগুপ্তরও রয়েছে। তাই তো বলিউড বাদশার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন টলিউডের ‘কুইন’।

শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ঋতুপর্ণা। ছবিতে লাল শাড়ি রয়েছে অভিনেত্রীর পরনে। কালো স্যুটে ছিলেন শাহরুখ। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুজন। 

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘বলিউডের কিং-কে জানাই শুভ জন্মদিন। শাহরুখ আপনার প্রতিভা, ক্যারিশমা আর টাইমলেস পারফরম্যান্স আমাদের অনুপ্রাণিত করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আর অসংখ্য সাফল্য পান এই কামনা করি।’

সিনিয়র সিটিজেন হওয়া থেকে এক ধাপ দূরে দাঁড়িয়েও শাহরুখের শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারো পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এ বছরও বাদশার জন্মদিনে মান্নাতের সামনে বিপুল জনজোয়ার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- একই বছরে তিনটি ব্লকবাস্টার দিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ তো বলিউডের সর্বকালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। এবার শাহরুখ নিজেকে তৈরি করছেন পরের চমকের জন্য। 

আর সেই চমক সুজয় ঘোষের ‘কিং’ ছবি। জানা গেছে, এই ছবিতে প্রথমবার নিজের মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। তবে শনিবার শুধুই সেলিব্রেশন। মান্নাতে নাকি বিশাল পার্টির আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App