×

বিনোদন

তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যালে থাকছেন তারকারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যালে থাকছেন তারকারা

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।

আয়োজনটি বসবে হোটেল ওয়েস্টিনের বলরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজু জানান, দেশের জনপ্রিয় তারকারা এই আয়োজনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছে- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, সাবিলা নূর, সাফা কবীর, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই।

তিনি আরও জানান, এই আয়োজনে থাকবে এক্সিবিশন, সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি ও লেহেঙ্গা, জুয়েলারি ছাড়াও বিয়ের নানা রকম পণ্যও পাওয়া যাবে। যা চাইলেই ক্রেতারা ক্রয় করতে পারবে।

প্রসঙ্গত, এছাড়াও র‍্যাফেল ড্র, ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট, বর-কনের মিলনমেলার পেজেন্টেশনরে ব্যবস্থাও থাকবে এই আয়োজনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App