×

বিনোদন

‘রং ঢং’ কবে আসবে প্রেক্ষাগৃহে, জানা গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

‘রং ঢং’ কবে আসবে প্রেক্ষাগৃহে, জানা গেল

রং ঢং সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন ‘রং ঢং’ শিরোনামে সিনেমা। অনেক দিন আগে এর নির্মাণকাজ শেষ করেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।

‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।

ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট ও তাসনুব।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন ও আদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App