×

বিনোদন

রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠানের জমির বরাদ্দ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠানের জমির বরাদ্দ বাতিল

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে খালের ওপর শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান 'সুরের ধারার' জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।

বিগত সরকারের আমলে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ প্রতিষ্ঠানটির জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধ সংলগ্ন জায়গাটি বরাদ্দ দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App