×

বিনোদন

করোনায় আক্রান্ত নায়ক পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০১:২৭ পিএম

করোনায় আক্রান্ত নায়ক পরিবার

বাবার ছবির পাশে দুই ভাই

করোনায় আক্রান্ত নায়ক পরিবার

করোনায় আক্রান্ত হয়েছে প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবার। নায়ক রাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী বাদে পরিবারের বাকি সবাইরই করোনা পজেটিভ পাওয়া গেছে। বাপ্পারাজ-সম্রাটসহ তারা সবাই বর্তমানে আইসোলেশনে আছেন। পৃথক আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়ক বাপ্পারাজ।

জানা যায়, নভেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথমদিকে নায়ক সম্রাট, বাপ্পারাজসহ তাদের স্ত্রী-সন্তানরা আক্রান্ত হন। এমনকি গৃহপরিচারিকাও করোনা পজিটিভ।

বাপ্পারাজ বলেন, ‘আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। সবাই দোয়া করবেন।’ ‘পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন।’

নায়করাজের স্ত্রী আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় আছেন। ভাইরাস সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ পরিবার থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App