×

বিনোদন

‘মা হলে সবাই জানতে পারবেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

‘মা হলে সবাই জানতে পারবেন’

বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। রবিবার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পা রাখলেন এই নায়িকা।

এবারের জন্মদিন পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবেন মিম। বড় কোনো পরিকল্পনা সাজিয়ে রাখেননি তিনি।

ছোট বেলায় জমকালোভাবে জন্মদিন পালন করলেও, এখন আর তেমন আয়োজন করা হয় না মিমের। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবো।

দীর্ঘদিন ধরেই সিনেমার ব্যস্ততা নেই মিমের। যে কারণে অভিনেত্রীকে ঘিরে গুঞ্জন, খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন তিনি। আসলেই কি তাই?

মিম বললেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছুই জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App