×

বিনোদন

কাকে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

কাকে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি?

ছবি: সংগৃহীত

হাসিনা সরকার পতনের পর দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে তেমনটা দেখা যাচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও জিইয়ে রয়েছে মিডিয়া পাড়ায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। ফলে আবারও আলোচনায় এলেন তিনি। নেটিজেনেদের ধারণা এতদিন আত্মগোপনে ছিলেন আফ্রিদি।

টিকটকার রাইকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। কনের পরিচয় জানা গেলেও ছবিগুলো কবেকার তা জানা যায়নি। এমনকি বিয়ে হয়েছে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় নি। এ ছাড়াও এ বিষয়ে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বলে জানা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।

টিকটকার রাইকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, ছবি: সংগৃহীত

এর আগে রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন তৌহিদ আফ্রিদি। তাহলে কী দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের গুঞ্জনই বিয়ের পরিণতি পেল?

প্রসঙ্গত, তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App