×

বিনোদন

শরীরচর্চায় ব্যস্ত বুবলী (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

শরীরচর্চায় ব্যস্ত বুবলী (ভিডিও)

শবনম বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান।

অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্যসচেতন তিনি। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরীর চর্চার ভিডিও শেয়ার করেছেন।

ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রোল্ফ গেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ - ‘যোগব্যায়াম কোনও কাজ করা নয়, এটি একটি কাজ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে খোলা চুলে অভিনেত্রী খোশ মেজাজে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছে।


এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে। এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলী।

ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপগুলো ভালো ভাবেই সম্পূর্ণ করতে দেখা গেছে অভিনেত্রীকে। বুবলীর প্রশংসা করে কমেন্ট বক্সে নীরব খান লিখেছেন, ‘আমার সকাল আরও সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই।’

আরেকজন লিখেছেন, ‘ইয়োগা আমাদের শরীর মন দুইটার জন্য সমান উপকারী, এভাবেই ফিট থাকুন সব সময়। নরিতার ভাষ্য, ‘অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর একটি ভিডিও সুন্দর একটি ভিডিও। সাথে আপনাকেও লাগছে দারুণ।’

প্রসঙ্গত, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App