×

বিনোদন

লস অ্যাঞ্জেলেস থেকে উধাও অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কস

কুদরত উল্লাহ

কুদরত উল্লাহ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

লস অ্যাঞ্জেলেস থেকে উধাও অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কস

চ্যানেল ব্যাঙ্কস

প্রায় দুই সপ্তাহ ধরে কোনো খোঁজ মিলছে না ‌‘গসিপ গার্ল’খ্যাত মার্কিন অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে উধাও হন ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী। এদিকে তার স্বামীও ইচ্ছুক নন স্ত্রীকে ফিরে পেতে।

সবশেষ বুধবার (৩০ অক্টোবর) পর্যন্ত হদিস আছে ব্যাঙ্কসের। এদিন কাজিন ড্যানিয়েল-টরি সিংকে টেক্সট করেছিলেন তিনি। এরপর থেকেই লাপাত্তা। ওদিকে বোনকে হারিয়ে দিশাহারা ড্যানিয়েল। পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। শিগগির খুঁজে পেতে একটি তহবিল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭ নিউজকে ড্যানিয়েল বলেন, ‘পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপদের আভাস। আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে। ও আমার বড় বোনের মতো।’

তবে যার সমস্ত কাজ শিকেয় তোলার কথা তার মধ্যে কোনো হোলদোল দেখা যাচ্ছে না। তিনি ব্যাঙ্কসের স্বামী। নিখোঁজ সংবাদ শুনে অভিনেত্রীর মা জুডি সিং ও কাজিন ড্যানিয়েল কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এলেও তার স্বামীর ভাষ্য, তিনি তাকে খুঁজে পেতে চান না! এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন।

বোনের স্বামী সম্পর্কে ড্যানিয়েলের ভাষ্য, ‘তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক নন।’

প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন চ্যানেল। গায়েব হওয়ার পর তার ফোন ও ল্যাপটপও খুঁজে পাওয়া যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App