×

বিনোদন

বরবাদের আইটেম গান নিয়ে যা বললেন নুসরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

বরবাদের আইটেম গান নিয়ে যা বললেন নুসরাত

নুসরাত জাহান

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং হচ্ছে ভারতের মুম্বাইয়ে, ইলোরা স্টুডিওতে। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২৪ অক্টোবর ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হয়েছে।

জানা গেছে,  বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং হবে সিনেমাটির। বরবাদে শাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে ‘প্রিয়তমা’ খ্যত টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। এদিকে বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত জাহান। এরই মধ্যে আইটেম গানের শুটিং হয়ে গেছে।

সম্প্রতি স্টার জলসাকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি শাবিক খান বলেন, বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা। আপনারা দেখে বলবেন ওয়াও, এটা কী দেখলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App