×

বিনোদন

ডাক্তার সাবরিনার সঙ্গে জুটিবদ্ধ বাবু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

ডাক্তার সাবরিনার সঙ্গে জুটিবদ্ধ বাবু

ফজলুর রহমান বাবু ও সাবরিনা

পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার সাবরিনা। তার ফ্যাশনও বেশ নজর কাড়ে নেটিজেনদের। অনেকে তাকে মডেল-অভিনেত্রীও ভাবেন। সাবরিনা সেটা নন তা একেবারে বলাও যায় না।

প্রায় বছর ১৫ আগে শখের বশে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এরপর আর শোবিজে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে নানা রকম ভিডিওতে দেখা যায় তাকে গান-কবিতা নিয়ে হাজির হতে। এবার ফিরলেন অভিনয়েও। কাজ করেছেন একটি নাটকে। এ নাটকের নাম ‘অভিমানে তুমি’।

নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে ডাক্তার সাবিরনা বলেন, ‘এটা চমক। আশা করছি দর্শকের ভালো লাগবে। আর আমি কাজটি খুবই আনন্দ নিয়ে করেছি। আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণি শিল্পীকে পেয়েছি বলে। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীলভাবে অভিনয় করতে।’

শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App