×

বিনোদন

পরীমণির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০১:২২ এএম

পরীমণির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই

ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পরিচালক শাহ আলম মণ্ডল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

মানিক তাঁর ফেসবুক পেজে লিখেছেন, "বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয় শাহ আলম মণ্ডল ভাই আর নেই। খুব কাছের মানুষ ছিলেন। দেখা হলেই দারুণ আড্ডা জমত আমাদের। আর আড্ডা হবে না, আর কথা হবে না। ভাবতেই চোখ ঝাপসা হয়ে আসছে। বড় অসময়ে চলে গেলেন শাহ আলম ভাই। চলে গেলেও আপনি থেকে যাবেন আপনার সৃষ্টিতে, আমাদের অন্তরে। মহান মালিক আপনার আত্মাকে শান্তি প্রদান করুন।"

শাহ আলম মণ্ডলের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রের জগতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে অন্যান্য হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২২ নভেম্বর) তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হন। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে, শেষ রক্ষা হয়নি এবং তিনি মারা যান।

পরিচালক শাহ আলম মণ্ডল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ পরিচিত ছিলেন তার কাজের জন্য। তিনি পরিচালনা করেছিলেন পরীমণির প্রথম সিনেমা "ভালোবাসা ২৪x৭" (২০১০)। এর আগে তিনি পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি, তিনি বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

শাহ আলম মণ্ডল ছিলেন চলচ্চিত্রের একজন পরিশ্রমী ও একনিষ্ঠ পরিচালক। তার মৃত্যুতে চলচ্চিত্রের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App