×

বিনোদন

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন মো. ফাহাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন মো. ফাহাদ

ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন মো. ফাহাদ

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মো. ফাহাদ। যিনি গত ১০ বছরের অধিক নাট্যাঙ্গনে একাধারে নাটক রচনা, নির্মাণ ও প্রযোজনা করে এসেছেন।

‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ, সাবেক তথ্য সচিব, বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি- বাংলাদেশ সুপ্রীমকোর্ট, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বিশ্বসেরা কবি, কামরুল হাসান দর্পণ, সভাপতি- বাচসাস, শফিকুর রহমান, চেয়ারম্যান- বিবিএন নিউজ-সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সম্মাননা প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. ফাহাদ বলেন ‘আমি খুবই অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সব সময়ই ছিল। আজ আরও বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।’

প্রসঙ্গত, এ সময় মো. ফাহাদের  হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App