×

বিনোদন

পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করলেন কেয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করলেন কেয়া

পূর্ণিমা- সাবরিনা সুলতানা কেয়া

বিয়ে করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামীকে বিয়ে করেছেন তিনি। গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খরবটি নিজেই জানিয়েছেন এই তারকা। সবার কাছে দোয়া চেয়ে জানান তিনি বিয়ে করেছেন গতকাল ২৮ নভেম্বর।

জানা গেছে, দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তিনি। কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। মোস্তাক কিবরিয়া দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার প্রথম স্বামী ছিলেন।

২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তার সাথে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ মে। গণমাধ্যমে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, ‘হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে আমাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনেই বিয়েটা হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।’

উল্লেখ্য, মাত্র ১৪ বয়সে আমিন খানের বিপরীতে ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন কেয়া। এটি নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। এরপর টানা ডজন দুয়েক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া তার একাধিক বিজ্ঞাপনচিত্র দারুণ জনপ্রিয়তা পায়। চলচ্চিত্রে মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো হিরোদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া। 

কিন্তু নায়িকার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে অন্তরালে চলে যান কেয়া। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App