×

বিনোদন

‘সন্ধ্যার দিকে ভয়ানক ব্যথা লাগে, পোশাকও পরতে পারিনি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

‘সন্ধ্যার দিকে ভয়ানক ব্যথা লাগে, পোশাকও পরতে পারিনি’

রকুল প্রীত সিং

একের পর এক বিপদ এসে ভর করছে ভারতীয় অভিনেত্রী রকুল প্রীত সিং ও তার পরিবারের কাঁধে। কদিন আগে মাদকাণ্ডে গ্রেপ্তার হন তার ভাই। এরপর আর্থিক বিপর্যয় ঘটে স্বামী ও শ্বশুরের প্রযোজনা সংস্থায়। এবার বিপদ এসে খুবলে দিল অভিনেত্রীকে। শরীর চর্চা করতে গিয়ে অসুস্থ অভিনেত্রী। হারিয়েছিলেন চলার ক্ষমতাও।

ভারতীয় সংবাদমাধ্যমকে রাকুল বলেন, ‘৫ অক্টোবর আমি ৮০ কেজি ওজনের একটা ডেডলিফট তুলেছিলাম। তখনই আমি আমার টেলবোনে ব্যথা অনুভব করলাম। তবে আমি থামিনি, যা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওয়ার্কআউট চালিয়ে গেলাম, তারপর সেখান থেকে সোজা শুটিংয়ে চলে গেলাম। এরপর সন্ধ্যার দিকে আমার খুব ভয়ানক ব্যথা লাগে, নিজে পোশাকও পরতে পারিনি। কারণ সামনের দিকে ঝুঁকতে পারছিলাম না।’

এরপর বলেন, ‘তবে তখনও বুঝতে পারিনি, ভাবলাম টান লেগেছে। তাই ব্যথা নিয়ে শুটিং করতে থাকি। এরপর ১০ তারিখের তারিখের মধ্যে এটা ভয়ানকভাবে বেড়ে যায়। সেটা এতটাই ছিল যে আমি যখন আমার জন্মদিনের পার্টির জন্য প্রস্তুত হচ্ছিলাম, মনে হচ্ছিল আমার শরীরের নিচের অংশ ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর ব্যথায় অজ্ঞান হয়ে যাই, প্রেসারও কমে গিয়েছিল। আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো তারপর থেকে টানা ১০ দিন বিছানায় শয্যাশায়ী। বেড রেস্টও নয় কিন্তু একেবারে শয্যাশায়ী ছিলাম।’

অভিনেত্রীর এই কঠিন সময়ে পাশে আছেন স্বামী জ্যাকি। স্ত্রীর সেবা শুশ্রূষার ভাড় নিজের কাধে তুলে নিয়েছেন। এতে কৃতজ্ঞতা স্বীকার করেছেন রাকুল। তার কথায়, ‘এই সময় জীবনসঙ্গী হিসাবে শুধুমাত্র শারীরিকভাবে বোঝাটাই গুরুত্বপূর্ণ নয়। সেসময় আমার মতো কাজপাগল মানুষের শারীরিকভাবেও ভীষণ ক্ষতি হয়েছিল। আর শুধু এটা ১০ দিনের বিষয় নয়, এখনও আমি ১০০ শতাংশ সুস্থ নই, তবে জ্যাকি আমার সর্বক্ষণ পাশে থেকেছে। ও কঠিন পরিস্থিতিও সুন্দরভাবে সামলে নিতে পারে। আমি জ্যাকির কাছে কৃতজ্ঞ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App