×

বিনোদন

শাকিব খানের ‘দরদ’ নিচ্ছে না পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

শাকিব খানের  ‘দরদ’ নিচ্ছে না পাকিস্তান

ছবি: সংগৃহীত

প্যান ইন্ডিয়ান বলে সম্বোধন করলেও শাকিব খানের দরদ মুক্তির এক পক্ষকাল পেরিয়ে গেলেও ভারতে মুক্তি পায়নি। ছবিটি ফিরিয়ে দিয়েছে পাকিস্তানও। জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরো কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।’ ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।’

গত ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায় ‘দরদ’। দেশের ৮৪ হলে এসেছিল ছবিটি। দেশের বাইরেও শতাধিক প্রেক্ষাগৃহে চলেছে। 

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। 

ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App