×

বিনোদন

দুই সুন্দরীকে নিয়ে বিপদে আছেন জাস্টিন বিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ পিএম

দুই সুন্দরীকে নিয়ে বিপদে আছেন জাস্টিন বিবার

হেইলি-জাস্টিন-গোমেজ

দুই সুন্দরীকে নিয়ে বিপদে আছেন জাস্টিন বিবার

একদিকে হেইলি অপর দিকে সেলেনা গোমেজ। ভক্তদের আলোচনা-সমালোচনা তো আছেই। সব মিলিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছেন পপ তারকা জাস্টিন বিবার। নিজের ইনস্টাগ্রামেই এ নিয়ে লিখলেন গ্র্যামিজয়ী এই পপ তারকা। তবে এটি লিখার পেছনে তার রয়েছে আক্ষেপ।

আক্ষেপ প্রকাশ করে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন জাস্টিন। ওই ভিডিওতে দেখা যায়, এক নারী পরিকল্পনা করেছে যে, জাস্টিন-হেইলির লাইভ শোতে সেলেনা গোমেজের প্রসঙ্গ টেনে বিব্রত করা হবে। এই ‘ইয়াম্মি’ তারকা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে একজন নারী নেটিজেনদের আহ্বান করছিলেন এই বলে, ‘জাস্টিন-হেইলিকে বিব্রত করার জন্য লাইভ ইন্টার‍্যাক্টিভ শো বেছে নেওয়া সবচেয়ে উত্তম। কারণ, এই সময়ে কমেন্ট বন্ধ রাখার সুযোগ থাকে না। সুতরাং আমরা এই সময়টাতে দাবি করতে পারি, হেইলির চেয়ে সেলেনা অসাধারণ ছিলো জাস্টিনের জন্য। চলো, এই মন্তব্য-বোমা প্রয়োগ করি আমরা।’

এই ভিডিওটি জাস্টিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, ‘খুবই দুঃখজনক বিষয়, মানুষ মানুষকে অপমান বা বিব্রত করার জন্য প্রকাশ্যে উৎসাহিত করছে! এবং ঘটনাটি তারা ঘটাতে চাইছে আমার স্ত্রীর সামনে পুরনো সম্পর্কের রেশ টেনে এনে সরাসরি অনুষ্ঠানে! এই ঘটনা বা ভিডিওটি সবার সামনে তুলে ধরার কারণ, আপনারা জানুন প্রতিদিন এভাবে কতো রকমের বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয় আমাদের।’

হতাশা প্রকাশ করে জাস্টিন বিবার আরও লেখেন, ‘এভাবে অসংখ্য মানুষ নিজেদের প্রচুর সময় ও মেধা নষ্ট করে অন্যদের হেয় করার জন্য। আমি সবসময় প্রার্থনা করি, তাদের সুস্থতার জন্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App