×

বিনোদন

ইমরান হাসমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব, যা করলেন কোয়েল মল্লিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

ইমরান হাসমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব, যা করলেন কোয়েল মল্লিক

ইমরান হাসমি ও কোয়েল মল্লিক

পর্দায় বলিউডের ‘হটস্টার’ খ্যাত ইমরান হাসমিই মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন। পর্দায় যতই অন্তরঙ্গতা থাকুক না কেন, তার সিনেমা মানেই হিট গান। অনেকেই মুখিয়ে থাকেন তার সঙ্গে পর্দা শেয়ার করার জন্য আবার কেউ বা মুখ ফিরিয়ে নেন। ইমরান হাসমির এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে তিনি এই প্রস্তাব পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে। 

সেই সময়ে ইমরানের সাড়া জাগানো একটি ছবি ছিল ‘গ্যাংস্টার’। যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। কিন্তু অনেকেরই হয়তো অজানা, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের, টালিউডের এ নায়িকার কাছেই গিয়েছিল ছবির প্রস্তাব। 

কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, তা স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন- তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল, সে জন্যই নাকি রাজি হননি তিনি। কোয়েলের বক্তব্য অনুযায়ী, নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে, তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'গ্যাংস্টার', যা সে সময়ের অন্যতম হিট সিনেমা। এই ছবিতে ইমরানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনা রানাউতের। সেসময় তুমুল ভাইরাল হয়েছিল অভিনেত্রীর সেই বোল্ড লুক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App